ঢাকা   ০৪:০৩:৩৫ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

মাগুরায় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. হাসান সিরাজ সুজার দাফন সম্পন্ন

মো সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক, জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাড. হাসান সিরাজ সুজার দাফন সম্পন্ন হয়েছে।
২ আগষ্ট সোমবার বাদ জোহর মাগুরার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গনে হাসান সিরাজ সুজার বড় পুত্র সিরাজুল ইসলাম সাজুকের ইমামতিতে নামাজে জানাযা শেষে নিজ গ্রাম পারনান্দুয়ালী মোল্যাপাড়া কবরস্থানে তার দাফন সমপন্ন করা হয়েছে।

হাসান সিরাজ সুজার ছোটভাই সাংবাদিক হোসেন সিরাজ জানান, গত ১ জুলাই তার ভাই করোনা আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হন। গত রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর আধ্যাপক এমবি বাকেরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী ও পরপোকারী এ রাজনৈতিক নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি