1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় যুবলীগ নেতার উদ্যোগে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

নওগাঁয় যুবলীগ নেতার উদ্যোগে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৮৪ বার

নওগাঁ পৌরসভার বোয়ালিয়া এলাকায় কর্মহীন, অসহায় ও দুস্থদের খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার(০৫ আগস্ট) দুপুর ২টায় পৌরসভার বোয়ালিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রাজেশ মজুমদারের নিজ উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদ স্মরণে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি খোদাদদ খান পিটু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, মশিউল বাশার, তুহিন মোল্লা প্রমুখ।

খোদাদদ খান বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকেছে। দেশে করোনা মহামারী ছড়িয়ে পড়ার থেকেই আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ-সংগঠনের মতো যুবলীগের নেতা-কর্মীরাও অসহায় মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এখনও যুবলীগ অসহায় মানুষের পাশে রয়েছে এবং মানুষের পাশে থেকে সেবা করে যাবে।

খাবার বিতরণ কর্মসূচি শুরুর আগে যুবলীগ নেতা রাজেশ মজুমদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে সবাইকে দোয়া করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net