1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী শুরু

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৪৮ বার

সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী। শনিবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। একই সময় সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে চলে টিকাদান কর্মসূচী। ইউনিয়নের নারিকেলবাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ টি বুথ স্থাপন করে বয়স্ক, নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদাণ করা হয়। সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। এসময় ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ আরিফ সরকার ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাসসহ অন্যান্যরা।

অপরদিকে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়ন পরিষদে টিকা নিতে সকাল থেকেই হাজির হয় নানা শ্রেণী পেশার মানুষ। স্বাস্থ্যবিধি মেনে সেখানে চলে গণটিকাদান কর্মসূচী। কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলসহ অন্যান্যরা।

স্বাস্থ্য বিভাগ জানায়, সারাদেশের ন্যায় ঝিনাইদহের ৬৭ টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভায় এ পরীক্ষামুলক ভাবে এ টিকাদান চলে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি ইউনিয়নের ১ টি কেন্দ্রে ৩ টি বুথে টিকা প্রদাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net