ঢাকা   ০৬:৫৮:১০ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক

মাগুরায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪৬৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে ১৩ আগষ্ট শুক্রবার সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি ও সঙ্গীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা ‘ক’ ও ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা পর্যবেক্ষণ ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উলজান্নাহ। প্রতিযোগিতায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম।
বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকীবুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা হরিশচন্দ্র রায়, সারথী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শিকদার মঞ্জুর আলম, জি. কে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক আনোয়ার সাদাত, অন্তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক কৃষ্ণ চন্দ্র কুণ্ড, উপজেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক আশরাফ হোসেন পল্টুসহ অন্যরা।

প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি