1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা লাশ নিয়ে উধাও পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ জনমনে ট্রাফিক আইন মানার ইতিবাচক পরিবর্তন আনছে এআই ক্যামেরা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা? অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা  

মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা লাশ নিয়ে উধাও পরিবার

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি|
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৩৬ বার

মায়ের সাথে অভিমান করে মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কুমিল্লা লাকসাম উপজেলার ব্রাক অফিসে মহিলা কর্মকর্তার ছেলে বাদল (১৮) নামে এক যুবক।
ঘটনাটি ঘটেছে ২৩ আগষ্ট সোমবার দুপুর ১ টায় উপজেলার পূর্ব লাকসাম ইউনিয়ন নরপাটি গ্রামের জাকির পন্ডিত বাড়ির বসত ঘরে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলা নরপাটি গ্রামের জাকির পন্ডিত বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন নরপাটি শাখা ব্রাক অফিসে মহিলা পিও কর্মকর্তা নাসরিন আক্তার। নাসরিন ও তার ছেলে বাদল কে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। বাদলের বাবা কাউছার ও বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন কুমিল্লা। স্ত্রী ও সন্তানের খোঁজ খবর নিতে মাঝে মধ্যে দেখা করতে পন্ডিত বাড়িতে আসতেন বাদলের বাবা। ছেলে বাদল প্রেমের সম্পর্কে নিয়ে গত কয়েকদিন ধরে মা ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয় তাদের । সোমবার সকালে ছেলে বাদলকে বাসায় রেখে অফিসে যায় মা নাসরিন। বাদলের মা দুপুরে অফিস থেকে বাসায় এসে দেখেন ঘরে থাকা তার ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে বাদল। মায়ের আত্ম চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে বাদলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে নিহত বাদলের মা নাসরিন আক্তার সন্তানের লাশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিজ গ্রামের নিয়ে যায় স্বজনরা।
জাকির হোসেন পন্ডিত বলেন, আমার বাসায় এমন একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে শুনেছি তবে লাশ নিয়ে ভাড়াটিয়া উধাও হয়েছে।
খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনার স্হলে এসে লাশ না পেয়ে ফিরে আসেন পুলিশের সদস্যরা।
নিহত বাদলের মা নাসরিনের মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলে, ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি পড়ে কথা বলবো ভাই।
এ বিষয় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন,এমন একটি আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কিন্ত ঘটনার স্হলে লাশ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net