1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নীলফামারীতে অরক্ষিত লেবেল ক্রসিং এ ট্রেন-ট্রাক সংঘষে নিহত ১,আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

নীলফামারীতে অরক্ষিত লেবেল ক্রসিং এ ট্রেন-ট্রাক সংঘষে নিহত ১,আহত-২

ইবনে সাঈদ অঙ্কুর, নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩১১ বার

নীলফামারীতে ট্রেন ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার সাকিল হোসেন(২২) ঘটনাস্থলে মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের অদুরে কাজিরহাট অরক্ষিত লেভেন ক্রসিং এ। এ ঘটনায় আহত হয় ২ জন। এরা হলো ট্রাক চালক হাসান মাহমুদ(৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান(৪০)। তাদের ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার ফলে চিলাহাটি, ডোমার ও নীলফামারী হয়ে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলষ্টেশনে আটকা পড়েছে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস।
প্রত্যক্ষদর্শী জুয়েল বসুনিয়া জানান, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজিরহাট লেবেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ওই লেবেল ক্রসিংটি অরক্ষিত। সেখানে কোন গেটম্যান নেই। সেখানে রেলওয়ে বিভাগের সাইডবোর্ড রয়েছে গেটম্যান নেই-দেখে শুনে চলাচল করুন। এ অবস্থায় ইটের ট্রাকটি লেবেল ক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের হেলপার সাকিল ও আহত হয় ট্রাক চালক ও ইটব্যবসায়ী সহ ২ জন। ট্রাকচালক ও হেলপারের বাড়ি নওগাঁয়। আর ইটব্যবসায়ীর বাড়ি বোদাপাড়া কাজিরহাটে। সে ইট এসে গ্রামে ইট বিক্রির ব্যবসা করে।
চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী “খুলনা মেইল” ট্রেনটি। এরপর ৭ মিনিট পর খবর পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার অদুরে কাজিরহাট লেবেল ক্রসিং এ একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। তিনি জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলেই উদ্ধার কাজ শুরু হবে। সকাল সারে ১০ টা পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌছায় উদ্ধার কাজ শুরু হয়নি। ফলে এই রুটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net