1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিসের তার লাগাতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

ডিসের তার লাগাতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ২৯৪ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটের শরণখোলায় ডিস লাইনের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের খঁুটি থেকে পড়ে নজরুল ইসলাম গাজী (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। সোমবার বিকেলে উপজেলার পূর্ব রাজাপুর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই গ্রামের মৃত সফিজউদ্দিন মাষ্টারের ছেলে এবং শরণখোলা কেবল টিভি নেটওয়ার্কের কর্মী।
স্থানীয়রা জানান, খঁুটিতে তার জোড়ানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নজরুল গাজী নিচে পড়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরণখোলা কেবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী মামুন হাসান চুন্নু জানান, নজরুল ইসলাম গাজী (৪৫) শ্রীপুর গ্রামের মুনসুর খানের বাড়ির সামনের একটি বিদ্যুতের খঁুটিতে বিকেল সাড়ে তিনটার দিকে ডিসের তার লাগাতে উঠলে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
শরণখোলা পল্লীবিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন জানান, ওই শ্রমিক বিদ্যুৎ স্পর্শে পড়েনি। সে মাথা ঘুরে অথবা পা পিছলে পড়েছে।
শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, এব্যাপারে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net