1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী   ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র 

নবীগঞ্জে বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩৬৬ বার

নবীগঞ্জ প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জের বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
নিহতের বাড়ি উপজেলার পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে জায়েদ মিয়া (২৫)। সে বিবিয়ানা পাওয়ার প্লান্টে চাকুরী করত ও শেরপুর বাজারে টং দোকান রয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এলাকাবাসী জানিয়েছেন, দিনে দিনে ডেঞ্জার জোন হিসেবে রূপ নিচ্ছে বিবিয়ানা এলাকার মজলিশপুর-পাওয়ার প্লান্ট সড়ক। এর আগে ওই সড়কের একই স্থানে একাধিক হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান জানান, লাশ দেখে মনে হয় এটি পরিকল্পীত হত্যাখান্ড। হত্যার রহস্য উদঘানের চেষ্টা করা হচ্ছে, খুনি যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net