1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে প্রাথমিকের ১৬ টি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেছে এলজিইডি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

রাঙ্গাবালীতে প্রাথমিকের ১৬ টি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেছে এলজিইডি

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮২ বার

প্রাথমিক বিদ্যালয়ে শিশুর শতভাগ ভর্তি নিশ্চিত করা, শিশুর মানসিক বিকাশ, শিক্ষায় প্রবেশাধিকার, উচ্চ শিক্ষা এবং শিশু বান্ধব শিক্ষা গ্রহনের পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার মান বৃদ্ধি করতে দুই প্রকল্পের মাধমে পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৬ টি দৃষ্টিনন্দন ভবন নির্মান করা হয়েছে।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, চাহিদা ভিত্তিক জাতীয়করন সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (ঘইওউএচঝ) প্রকল্পের আওতায় ৫ টি এবং চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করন সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (ঘইওউঘঘএচঝ) প্রকল্পের আওতায় ১১ টি দৃষ্টিনন্দন ভবন ১৮৮৭.৯১৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে।
উপজেলার এ ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)
দৃষ্টিনন্দন এ ভবনগুলোর মধ্যে রয়েছে শিশুদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, সিল্ড্রেন’স প্লে কর্ণার, দেয়াল সাজসজ্জাকরন সহ নানা উপকরন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মিজানুল কবির বলেন, উন্নত পরিবেশে শিক্ষাদানের বিষয় বিবেচনায় রেখে বিদ্যালয়ের ভবন আধুনিক ডিজাইনে দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মানের ফলে শিশুরা বিদ্যালয়মুখী হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিত হারও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net