ঢাকা   ০৩:৫১:৩৯ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজারের গোমাতলীতে জানাযা পড়তে গিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীতে জানাযার নামাজ পড়তে গিয়ে
গোলাম কাদের (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে তাজনুভা কামাল আবদুল্লাহর নেতৃত্বে মোঃ ফারুক, হারুন, দেলোয়ার মনি ও আবদু শুক্কুর।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টার সময় ইউনিয়নের গোমাতলী বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত গোলাম কাদের ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর গোমাতলী গ্রামের মৃত হাজী মোস্তাক আহমদের ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় আত্মীয়রা। এ ঘটনায় চিহ্নিত ৫ জনকে আসামী করে ঈদগাঁও থানায় লিখিত এজহার দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে ও থানায় লিখিত এজহারে জানা গেছে, একই এলাকার কামাল পাশার ছেলে তাজনুভা কামাল আবদুল্লাহ (২৭) সাথে গোলাম কাদেরের জমি-জমার বিরোধ ছিল।

এদিন সকাল সাড়ে ৮ টার সময় স্থানীয় মরহুম নুরুল আবছার মেম্বারের জানাযার নামাজ
শেষ করে গোলাম কাদের বাজারে অবস্থান করছিলেন।

এসময় মোঃ ফারুক, হারুন, দেলোয়ার মনি, তাজনুভা কামাল আবদুল্লাহ দা-কিরিচ-হাতুড়ী নিয়ে এসে গোলাম কাদেরকে উপর্যুপরি কুপাতে থাকে।

গোলাম কাদেরের পুত্র ও মামলার বাদী শাহ মোহাম্মদ ইমরান বলেন, এদিন আমার বাবা জানাযা নামাজ পড়ে বাজারে অবস্থান করছিলেন। পরিকল্পিত ভাবে অভিযুক্তরা আমার বাবাকে কুপিয়েছে।
এসময় তারা বাবার পকেট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় এজহার দায়ের করেছি।

ঈদগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা (উপপরিদর্শক) শামীম আল মামুন বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামী করে লিখিত এজহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর সাথে জড়িত কেউই রেহাই পাবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি