1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেলজিয়ামে ইসলামিক কালচার সেন্টার মসজিদের নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

বেলজিয়ামে ইসলামিক কালচার সেন্টার মসজিদের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৪ বার

ইউরোপের অন্যতম দেশ বেলজিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী ভোট প্রদানের মাধ্যমে ইসলামিক কালচার সেন্টার মসজিদ ব্রাসেলস’র পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময়, শনিবার ও রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৫ পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ আজহার। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সফিউল ইসলাম এবং সাইদুর রহমান ।

মসজিদ পরিচালনা গঠনতন্ত্র অনুযারী ৮ সদস্যের মধ্যে নির্বাচনের পূর্বেই দুইজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। তারা হলেন, সহিদুল হক ও মোহাম্মদ সেলিম। বাকি ৬ টি পদের জন্য ৪টি প্যানেল থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে, বিএনপি সমর্থিত ছানোয়ার আলী ছিদ্দীক প্যানেল ৪১৮ ভোট পেয়ে প্রথম, আলী সৈয়দ আশীক ৪১০ ভোট পেয়ে দ্বিতীয় ও ফয়সাল হোসেন ৩৮৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। নির্বাচনে তিনটি প্যানেল থেকে ৬ জন সদস্য নির্বাচিত হন। অপরদিকে বেলজিয়াম আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোরশেদ মাহমুদ এর নেতৃত্বে পরাজিত প্যানেল ভোট পেয়েছেন ১৮৩টি । এসময় স্থানীয় অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভোটারগণ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net