1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

শেরপুরের ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ বার

শেরপুরের নকলায় প্রায় ২০ কেজি গাঁজাসহ মো. আলমগীর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার লাভা এলাকার বাইপাস রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর নেত্রকোনার র্পূবধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে । বৃহস্পতিবার সকালে মাদক আইনের মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লাভা এলাকার বাইপাস রাস্তার ব্রীজের উত্তরপাশে অভিযান চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রামের ১০টি গাঁজার প্যাকেটসহ আলমগীরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। একটি পিকআপ ভ্যানে করে সেখানে গাঁজা এনে অন্য গাড়িতে করে নেত্রকোনা নিয়ে যেতে চেয়েছিল আলমগীর। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় নকলা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতার কৃতআলমগীরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net