1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসি হাটহাজারী কলেজ প্লাটুনের বৃক্ষরোপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসি হাটহাজারী কলেজ প্লাটুনের বৃক্ষরোপন

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলি রেজিমেন্ট এর ১৫ বিএনসিসি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুল মোহাম্মদ কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচী উদ্বোধন করেন। ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর মো. শরীফুজ্জামান, প্লাটুন কমান্ডার (মহিলা) পিইউও মৌসুমি বিশ্বাস এবং প্লাটুন কমান্ডার (পুরুষ) পিইউও মো. আবু তালেবও এতে অংশ নেন।

সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. বশির আল হেলাল, সার্জেন্ট মো. ইব্রাহিম আলী, কর্পোরাল মো. মনির হোসেন, ক্যাডেট সার্জেন্ট রবিউল হোসেন, মো. রাকিব, আকিবুল হাসান প্রমুখ এতে অংশ নিয়েছেন।

অধ্যক্ষ গুল মোহাম্মদ বলেন- বিএনসিসি’র ক্যাডেটরা সবসময় বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে। দেশ সেবা, চরিত্র গঠন, সুশৃঙ্খল জীবনযাপন সর্বোপরি নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য বিএনসিসি’র সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net