1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে : ইরান বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল টানা তৃতীয় ডাক লিটনের, ইনিংস হারের পথে বাংলাদেশ চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)‘র র‌্যালি ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯২ বার

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র এ্যামোঃ, সেনাবিরোধী পোষ্টারসহ রঞ্জিত বাবু নামে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি খাগড়াছড়ির রামগড়ের জগন্নাথ পাড়ার শিশির মহাজন এর ছেলে রঞ্জিত বাবু (৪৭)।পরে উদ্ধারকৃত অস্ত্র ১টি দেশীয় এলজি, ১টি এ্যামোঃ, সেনাবিরোধী পোষ্টার, ১টি মোবাইল, এবং নগদ ১৬৫০ টাকাসহ তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীসূত্র জানান,মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী একটি যাত্রী লোকাল বাস (ঢাকা মেট্রো জ ১১-০৯৯৫) তল্লাশি চালিয়ে অবৈধ একটি অস্ত্র উদ্ধার সহ রঞ্জিত বাবুকে আটক করা হয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিজানুর রহমান জানান,সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোষ্টার সহ একজনকে আটক করেছে।এ বিষয়ে গুইমারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net