1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর মহানগরীতে ইস্পাত কারখানায় ৫ শ্রমিক দগ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর মহানগরীতে ইস্পাত কারখানায় ৫ শ্রমিক দগ্ধ

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৫ বার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ইস্পাত কারখানায় লোহা গলানোর সময় ২২ সেপ্টেম্বর বুধবার সকালে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। মিলগেট এলাকায় এসএস স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেলের (ঢামেক) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন লক্ষীপুরের কড়াইতলা এলাকার আবুল খায়েরের ছেলে বিল্লাল হোসেন (৩০), ঢাকা জেলার উত্তর শাহজাহানপুর এলাকার গাজী আব্দুর রাজ্জাকের ছেলে মুনতাহির মাহমুদ (৩২), ময়মনসিংহের ফরিদাকান্দা এলাকার আব্দুর রফিকের ছেলে সোহেল মিয়া (৪০), সাগর আলী (৩৫) ও শেরপুর কালকুড়া গ্রামের ফজল হকের ছেলে আসাদুল্লাহ (৪০)।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আালম জানান, বুধবার সকাল ১১টায় তারা চুম্বকের সাহায্যে গলানোর জন্য চুল্লিতে লোহা ফেলানোর সময় চুল্লি থেকে আগুনের ফুলকি গিয়ে শ্রমিকদের গায়ে পড়লে ওই পাঁচ শ্রমিক দ্গ্ধ হন। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্টিল মিলের জেনারেল ম্যানেজার রাসেল জানান, কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানায় প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তি করা হলে পরে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net