1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৫

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ডাকাতি ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে উপাজেলার ঘোলপাশার মতিয়াতলী এলাকায় ইউছুফ মিয়ার কাঠ বাগানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ সাবেকপাড়ার মো: হানিফের ছেলে মোস্তফাকে আটক করে। এ সময় ইশানচন্দ্রনগর গ্রামের সেলিম মিয়ার ছেলে রাসেল (২৮) নামে অপর মাদক পাচারকারী পালিয়ে যায়।

এদিকে পৃথক অভিযানে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী চিওড়ার চিলপাড়া গ্রামের এশু মিয়ার ছেলে আলী আক্কাস, মাদক মামলায় সাজাপ্রাপ্ত বাতিসার চাঁন্দকরা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: সুমন কাজী, ওয়ারেন্টভুক্ত কালিকাপুরের সমেশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হালিম ও ঋণ খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত শুভপুরের কটপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মেসার্স মহিন পোল্ট্রির মালিক মহিন উদ্দীনকে আটক করে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, মাদকসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে চৌদ্দগ্রাম থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net