1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে টিকাদান কর্মসূচী পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, মানুষের স্বতঃস্ফূর্ত গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

গুইমারাতে টিকাদান কর্মসূচী পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, মানুষের স্বতঃস্ফূর্ত গ্রহণ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ বার

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় করোনার টিকাদান কর্মসূচীর বাস্তবায়ন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় গুইমারার ৩ টি ইউনিয়নে গুইমারা, হাফছড়ি, ও সিন্দুকছড়িতে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য যে পূর্ব ঘোষণা অনুযায়ী গুইমারা উপজেলার ১ নং গুইমারা ইউনিয়নের গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়,২ নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সিন্দুকছড়ি ইউনিয়নে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথম দিনে হাফছড়ি ইউনিয়নে ১২০০ জন, গুইমারা ইউনিয়নে ৫০০ জন ও সিন্দুকছড়ি ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেওয়া হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর গুইমারাতে ২ দিনে ১০০০ হাজার জনকে টিকা দেওয়া হচ্ছে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। সরেজমিনে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দূর থেকে মনে হচ্ছিল যেন নির্বাচনে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। আসলে টিকার জন্য লাইন ধরেছেন। জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন টিকাগ্রহনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ভালো দিক। গুইমারার সকল জনগন টিকার আওতায় চলে আসবে এমন প্রত্যাশা করছি। সরকারের টিকাদান কর্মসূচী অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি। গতকাল ও আজকে দুইদিনে ৩৩০০ জনকে টিকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net