1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নো‌বেলের জন্য রোহিঙ্গা সমস্যা পু‌ষে রে‌খে‌ছে হা‌সিনা : মোয়াজ্জেম হোসেন আলাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

নো‌বেলের জন্য রোহিঙ্গা সমস্যা পু‌ষে রে‌খে‌ছে হা‌সিনা : মোয়াজ্জেম হোসেন আলাল

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৪৯ বার

বিএন‌পির যুগ্ন মহাস‌চিব ও যুবদলের সা‌বেক সভাপ‌তি এড সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লে‌ছেন, রোহিঙ্গাদের ফেরানোর সুযোগ ছিল কিন্তু ফিরিয়ে দেয় নাই । সহানুভূতি দেখিয়েছেন নোবেল পাওয়ার জন্য।

শুক্রবার ১ আগস্ট জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে জাতীয়তাবা‌দী নাগ‌রিক সমা‌জের উ‌দ্যো‌গে বাংলা‌দেশ ও শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান শীর্ষক আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লেন, বিশ্বে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের কোনো এক ষড়যন্ত্রের শিকার এই রোহিঙ্গা সমস্যা, যেটা আওয়ামী লীগ লালন-পালন করে রেখেছে নোবেল পাওয়ার জন্য। রাষ্ট্রীয় কোষাগারের প্রচুর টাকা বিদেশে খরচ করা হয়েছে নোবেল পাওয়ার জন্য। যথাসময়ে দলিল তুলে ধরব যদি বেঁচে থাকি।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরানোর সুযোগ ছিল কিন্তু ফিরিয়ে দেয় নাই এই নোবেল পাওয়ার জন্য। সহানুভূতি নিয়ে নোবেল পাওয়ার জন্য। আর এখন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে মেরে বোঝাতে চাইছে শেখ হাসিনা না থাকলে জঙ্গিবাদের উত্থান হবে। এটা এখন বাংলাদেশের মানুষ বুঝে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, তিনি (হাসিনা) তিলক চন্দন দেই। যারা ধর্ম বিক্রি করতে পারে তারাদেশ বিক্রি করতে পারে। এদের আওয়ামী লীগের কাছে কোনো কিছুই অসম্ভব না। এদের সব কথার উত্তর কেন দিতে হবে?

উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, বিএনপির নেতৃত্বে কর্মী তৈরি করা বা নেতৃত্ব তৈরি করার যে প্রক্রিয়া এটা থেমে গেছে যদি বলেন, তাহলে আজকের প্রোগ্রামের যারা উদ্যোক্তা তাদেরকে বলব,১৯৯১ নির্বাচনকালীন সময়ে বিএনপি অত্যন্ত দুর্বল ছিল। সেসময় নমিনেশন কিভাবে দিয়েছে তার পাশে বসে দেখেছি। স্কুলের মাস্টার, ইউনিয়নের মেম্বার, পুলিশ থেকে অবসর করিয়ে তাঁদেরকে নমিনেশন দিয়েছেন। লোক পাওয়া যেত না ধানের শীষের নমিনেশন কাকে দেবে। শেখ হাসিনা বলেছিল দশটা আসন পাবে না বিএনপি। সেই বিএনপির দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল। কেন পেয়েছে মানুষের ভালোবাসা ছিল মানুষ এই রাজনীতি পছন্দ করেছিল।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আলাল আরো ব‌লেন, বিএনপি এই শূন্যতা পূরণ করার জন্য নব্বইয়ের আন্দোলনের পরে বেগম খালেদা জিয়া ছাত্রদেরকে জাতীয় রাজনীতিতে এনেছেন না? এমপি বানিয়েছেন না? মন্ত্রী বানিয়েছেন না? কেন তারা কর্মী নেতা তৈরি করে নাই তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন? কেন বানায় নাই আমাকে বলেন। ২০০১ এর নির্বাচনের পরে আমি সহ হাতেগোনা কয়েকজন বাদে সবাই তো ছাত্রনেতা ছিল। আমানুল্লাহ আমান থেকে এ্যানিসহ প্রত্যেককেই ছাত্রদলের নেতা ছিলেন। তারা কর্মী তৈরি করে নাই কেন? আগে তাদেরকে জিজ্ঞাসা করেন তারপর না হয় নীতিনির্ধারকদের জিজ্ঞাসা করবেন।

বিএন‌পির শীর্ষস্থানীয় এই নেতা ব‌লেন, বিএনপি নেতৃত্ব শূন্য পূরণের যে পদক্ষেপ বেগম খালেদা জিয়া নিয়েছিল সেখানে ব্যর্থ হয়েছে কারা? সেদিকটা দৃষ্টি দিতে হবে। সেদিকটায় দৃষ্টি জিনিস দিবেন তাকে তো সোনার খাঁচায় বন্দী করে রাখা হয়েছে। সেই খাঁচা থেকে বের করতে পারলেই গণতন্ত্র মুক্তি পাবে। সেই প্রচেষ্টা তাই আমাদেরকে করতে হবে কাউকে দোষারোপ করে নয়।

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি শাহ আব্দুল্লাহ আল বাকীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মো: শ‌হিদুল ইসলাম(ভি‌পি শ‌হি‌দ) এর সঞ্চালনায় আ‌লোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, সহ সাংগঠ‌নিক সম্পাদক হারুনুর র‌শিদ (ভি‌পি হারুন), সহ স্ব‌নির্ভর সম্পাদক নিলুফার চৌধুরী ম‌নি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net