1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে বর্ধিত সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

ধর্মপাশায় আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে বর্ধিত সভা

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৮৮ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী তালুকদার। সভায় ওই ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাংগঠনকি সম্পাদক মজিবুর রহমান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক শাহ আলী আকরের নাম প্রস্তাব করেন। এসব প্রস্তাবিত নাম যাচাই বাছাইয়ের জন্য উপজেলা কমিটিতে পাঠানো হবে। প্রাথর্ীদের নাম প্রস্তাব শেষে নেতাকমর্ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম পিকে।
শামীম আহমেদ বিলকিস ১৯৮৬ সালে ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর ১৯৮৯ সালে ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৮৮-৮৯ সালে মোহনগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের এজিএস, ১৯৮৯ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ১৯৯১-৯৩ ধর্মপাশা উপজেলা যুবলীগের আহ্বায়ক, ১৯৯৩-৯৮ পর্যন্ত ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি, ১৯৯৭-২০১৪ পর্যন্ত ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে অদ্যাবদি পর্যন্ত ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১১ সালের ইউপি নির্বাচনে ৩০ ভোটের ব্যবধানে পরাজিত হন। এছাড়াও তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন।
সাবেক সংসদ সদস্য আব্দুল হেকিম চৌধুরীর ছেলে মো. ফখরুল ইসলাম চৌধুরী সদর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি মোহনগঞ্জ ডিগ্রি কলেজ শাখার ছাত্রসংসদের সাবেক জিএস ছিলেন। বর্তমানে তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মজিবুর রহমান উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বের সাথে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
শাহ আলী আকবর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘নির্বাচনে দলীয় প্রার্থী বাচাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি সঠিক বা যোগ্য প্রার্থী বাচাই করা না যায় তাহলে দলীয় মনোয়ন পাওয়ার পরেও প্রার্থী পরাজিত হতে পারে।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী তালুকদার বলেন, ‘বর্ধিত সভায় শামীম আহমেদ বিলকিসের প্রতি উপস্থিত ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের সবোর্চ্চ সংখ্যক সমর্থন ছিল।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net