1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

এমদাদুল হক মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৪৬ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধানক্ষেত থেকে আলিফ(২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(০৯ অক্টোবর) সকালে উপজেলার ভাণ্ডারা গ্রামে পাঁচপীর কবরস্থানের পাশের ধানক্ষেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

মৃত আলিফ হোসেন রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদ ইকবাল জানান, মৃত আলিফ ভবঘুরে ছিলো। সবসময় নেশাকরতো। অতিরিক্ত নেশার কারনেও মৃত্যু হতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তবে মৃত আলিফের পিতা শহিদুল ইসলাম ঘটনাটিকে হত্যা দাবি করে বলেন, আমার ছেলে বৃহঃবার সন্ধায় রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। কেউ হয়তো হত্যা করে তাকে ধানক্ষেতে ফেলে রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net