1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবি সাজিয়া সুলতানা মীমের প্রথম কাব্যগ্রন্থ 'বৃদ্ধ গোলাপ' - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

কবি সাজিয়া সুলতানা মীমের প্রথম কাব্যগ্রন্থ ‘বৃদ্ধ গোলাপ’

রেজা শাহীন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫২৬ বার

একুশে গ্রন্থমেলা-২০২২ এ প্রকাশিত হচ্ছে কবি সাজিয়া সুলতানা মীমের প্রথম কাব্যগ্রন্থ ‘বৃদ্ধ গোলাপ’। বইটি প্রকাশ করবে উৎসব প্রকাশনী। এতে বইটিতে ৫৬ টি কবিতা থাকবে। ‘বৃদ্ধ গোলাপ’ এর প্রচ্ছদ করেছেন শাহাদাত হোসেন।

কাব্যগ্রন্থটি সম্পর্কে জানতে চাইলে কবি সাজিয়া সুলতানা বলেন, ‘ গোলাপ কখনও বৃদ্ধ হয় না। কয়েকটা দিন যাওয়ার পর গোলাপ হয়ে যায় শুকনো এবং ফ্যাকাশে। কিন্তু এখানে গোলাপের মাধ্যমে ভালোবাসার দীর্ঘতা প্রকাশ পাবে। কবিতা মানে তার মধ্যে বাস্তবতা যেমন থাকবে তেমনি কল্পনাও। আমার কবিতায় তার ভিন্ন কিছু নয়।মানুষের বয়সের বৃদ্ধির সাথে টানটান চামড়া কুঁচকে যায়। এদিকে মনের রং টা রঙ্গিনের সিঁড়ি বেয়ে আর সামনে উঠতে পারে না। ঠিক তেমন ই বৃদ্ধ গোলাপ। এক শুদ্ধ ভালোবাসায় যে অপেক্ষা চলে তার ডাকনাম ‘বৃদ্ধ গোলাপ’। ‘

কবি সাজিয়া সুলতানা মিম বগুড়ার ১৯৯৭ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করছেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের
অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগে। সাজিয়া সুলতানা লেখালেখির পাশাপাশি ‘টুকরো হাসি’ নামের একটি সমাজসেবামূলক সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

বইটি তার মা রেহেনা আকতার চামেলী এবং বাবা
আলহাজ্ব মোঃজিয়াদুর রহমানকে উৎসর্গ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net