1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইসিইউসহ আধুনিক এ্যাম্বুলেন্স পেলো শেরপুর জেলা সদর হাসপাতাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

আইসিইউসহ আধুনিক এ্যাম্বুলেন্স পেলো শেরপুর জেলা সদর হাসপাতাল

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৬৩ বার

অত্যাধুনিক ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ) সহ এ্যাম্বুলেন্স পেয়েছে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল। বৃহস্পতিবার সকালে এ্যাম্বুলেন্সের উদ্বোধন ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাবি হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

এসময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নার্স ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনকালে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। এজন্য তিনি জেলা পর্যায়েও অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ জানান, সম্প্রতি ভারতের উপহার দেওয়া আধুনিক এ্যাম্বুলেন্সগুলোর মধ্যে একটি জেলা সদর হাসপাতালে বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ এ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলা থেকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা ময়মনসিংহ মেডিকেলে রেফার করা রোগীরা আইসিইউ সেবা নিয়েই ঢাকা-ময়মনসিংহ যেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net