1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমির জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমির জন্মদিন আজ

রেজা শাহীন:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১১৭৪ বার

অভিনয় জীবনের ৩০ বছর পার করেছেন জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক এবং সিনেমায়। তাঁর অভিনয় নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে চলেছে দিনের পর দিন। পর্দায় তার উপস্থিতি যেন বাড়তি আনন্দ দেয় দর্শকদের।

গুণী এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন। এ ভাষাইতেই তিনি দর্শকদের হাসান, কখনও কাঁদান।

দর্শক নন্দিত অভিনেতা ওয়ালিউল হক রুমী ২৪ অক্টোবর বরগুনায় জন্মগ্রহন করেন। তার বাবা বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি।

রুমির অভিনয়ের শুরুটা হয় থিয়েটার বেইলী রোডে ‘এখন কৃতদাস’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটো পর্দায় আগমন ঘটে । তিনি টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দড়িয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

ওয়ালিউর হক রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো সাজেশন সেলিম, বোকাসোকা তিনজন, মেকাপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের উপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, জমজ-৫, জমজ-৬, জমজ-৭, জমজ-৮, জমজ-৯, জমজ-১০, রতনে রতন চিনে, ২০০ কদবেলী ইত্যাদি, সোনার শিকল, কমেডি ৪২০, প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি।

অভিনেতা ওয়ালিউল হক রুমি বর্তমানে ব্যস্ত আছেন বেশ কিছু একক এবং ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net