https://www.dailyshamolbangla.com/
টেকনাফ শামলাপুরের শিলখালী এলাকায় ঘুরাঘুরি করতো এক মানসিক রোগী, এর মধ্যে গর্ভবতী হয়ে পড়ে এই মানসিক ভারসাম্যহীন রোগীটি,
শনিবার ২৩-১০-২১ইং, অধ্য রাতে প্রসব বেদনা দেখে কর্তব্যরত এলাকার চৌকিদার নাম শহিদ উল্লাহ
টেকনাফ থানায় খবর দেন, এরপর থানা থেকে পাগলদের নিয়ে কাজ করা মারোত এর সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
টেকনাফ উপজেলা হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্স এর সহযোগীতায় ডেলিভারী কাজ সম্পন্ন করেন, মানসিক রোগী ও বাচ্চা বর্তমানে টেকনাফ হাসপাতালে রয়েছেন, মা ও মেয়ে সুস্থ আছে বলে জানিয়েছেন মারোত এর সভাপতি আবু সুফিয়ান।
পাগলী থেকে সন্তান প্রসবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়।###