1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বড়লেখায় ১০ ইউনিয়নে নৌকা পেলেন যারা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

বড়লেখায় ১০ ইউনিয়নে নৌকা পেলেন যারা

ফয়সাল মাহমুদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩১৫ বার

তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ৩টায় দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩য় ধাপের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন; ১ নং বর্নি ইউনিয়নে জুবায়ের হোসেন, ২নং দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক , ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন, ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে নাহিদ আহমেদ বাবলু, ৬নং সদর ইউনিয়নে ছালেহ আহমদ, ৭ নং তালিমপুর ইউনিয়নে বিদ্যুত কান্তি দাস , ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে মোঃ এনাম উদ্দিন, ৯নং সুজানগর ইউনিয়নে সাহেদুল মজিদ নিকু ও ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুব্রত দাস শিমুল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৮শে নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন। তৃতীয় ধাপের এই তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর ; মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net