ঢাকা   ০৭:১৫:২২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

রাসূল (সা.) ছিলেন মানবজাতির আধ্যাত্মিক চিকিৎসক

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩৬০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আল্লাহ রাব্বুল আলমীন সর্বশেষ ও শ্রেষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্ব তথা মানবজাতির আধ্যাত্মিক চিকিৎসক হিসেবে। তার আগমনে গোটা দুনিয়া রহমত ও বরকতে ভরপুর হয়ে উঠেছে। রাসূল (সা.) বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে।

চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১ তম সীরাতুন্নবী (সা.) মাহফিল লোহাগাড়ার চুনতি শাহ্ মনজিল সীরত ময়দানে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ৯ম দিবসের আলোচনায় বক্তারা এ কথা বলেন।

এদিন ছদরে মাহফিলে ছিলেন আল্লামা ফজলুল্লাহ রহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাওলানা হুসামুদ্দীন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিছবাহ উদ্দীন আরাফাত ও মাওলানা কবির আহমেদ। না’তে রসূল (সা.) পরিবেশন করেন ক্রাউন সিমেন্ট চট্টগ্রাম এরিয়ার সিনিয়র অফিসার রিয়াজুর রহমান ও মুহাম্মদ নরুল আমিন।

আলোচনা অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড. মাওলানা এনামুল হক ও আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শাহাদাত হোছাইন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি