1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফের দমদমিয়া যুব কল্যাণ সমিতির নব-নির্মিত অফিস ঘর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

টেকনাফের দমদমিয়া যুব কল্যাণ সমিতির নব-নির্মিত অফিস ঘর উদ্বোধন

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩১৯ বার

টেকনাফের হ্নীলার ৯নং ওয়ার্ডে ‘দমদমিয়া যুব কল্যাণ সমিতি’ এর নব-নির্মিত অফিস ঘর উদ্বোধন করা হয়েছে।

২৭ অক্টোবর (বুধবার) বিকাল তিনটায় ইউএনএইচসিআর এর লাইভলীহুড অফিসার সুব্রত চক্রবর্তী এ অফিসটি উদ্বোধন করেন।
এর পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি মোহাম্মাদ জুবাইরের সভাপতিত্বে ও সদস্য রাশেদ আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দমদমিয়া যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আমান উল্লাহ কবির, সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সদস্য নুর কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনএইচসিআর এর লাইভলীহুডের সহকারি অফিসার আবদুল্লাহ আল নাহিদ রাজু, স্থানীয় মেম্বার মোহাম্মাদ আলী, কোস্ট ট্রাস্টের ইমপ্রুভিং সোশ্যাল কোহেসন সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবুল কালাম, সদস্য আলী জোহার, মোঃ- আয়ুব, ফারুক, ইসমাইল, শহীদ, জাহাঙ্গীর, সৈয়দ নুর, রহিম সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সমিতির সকল সদস্যবৃন্দ,
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনএইচসিআর এর লাইভলীহুড অফিসার সুব্রত চক্রবর্তী বলেন, যুবকরাই হচ্ছে সমাজ ও দেশের শক্তি, তারা সমাজের সবচেয়ে কর্মক্ষম অংশ, পরিবর্তনের জন্য যে শক্তি ও ক্ষমতা প্রয়োজন তা একমাত্র যুবকরাই সরবরাহ করতে পারে,
তিনি বলেন, এক সময় স্বেচ্ছাসেবী সংগঠন চোখে পড়ার মতো ছিল, যুবকরা মিলে স্বেচ্ছায় সেবা দিয়ে যেতো, কালক্রমে তা কমে যাচ্ছে, যুবকরা এখন মোবাইলে দিন কাটায়, খেলাধুলার মাঠ ফাঁকা, মাদকের কবলে যাচ্ছে প্রায় যুবক, এ থেকে উত্তোরণে সংগঠনের বিকল্প নেই, সংগঠনের সবাই চাইলে মাদক সেবন ও পাচার রোধ করতে পারে, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায়ের পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে সুনাম অর্জন করতে পারে,
এছাড়া তিনি যে কোন সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এর আগে দমদমিয়া যুব কল্যাণ সমিতির ০৩ জন সদস্যের মৃত্যুতে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, দমদমিয়া যুব কল্যাণ সমিতি ১৯৯৪ইং সনে প্রতিষ্ঠিত হয়, যার রেজি নং- ৯৫/৯৬ ইউএনএইচসিআর অর্থায়নে এনজিও সংস্থা কোস্ট ট্রাস্টের সহযোগীতায় প্রায় আড়াই লক্ষাধিক টাকা ব্যায়ে অফিস ঘরটি নির্মাণ করা হয়, এছাড়া দুটি লেপটপসহ বিভিন্ন সামগ্রী প্রদান করার কথা রয়েছে আগামীতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net