1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট শহরে বেড়েছে বাই সাইকেল চুরি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

লালমনিরহাট শহরে বেড়েছে বাই সাইকেল চুরি

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ বার

লালমনিরহাট শহরে বেড়েছে বাই সাইকেল ও ছিঁচকে চুরি। গত ১৯ অক্টোবর বেলা ১১.৩০ টার দিকে লালমনিরহাট শহরের ভোকেশনাল মোড়ের বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে পত্রিকা ব্যবসায়ী আবদুল হাকিম এর বিএসএ বাইসাইকেলটি চুরি হয়েছে। আব্দুল হাকিম বাইসাইকেল রেখে মসজিদের শৌচাগারে গেলে সেটি নিয়ে দ্রুত চম্পট দেয় ২ চোর। যা বাইতুল ফালাহ জামে মসজিদের সিসিটিভির ফুটেজে রেকর্ড হয়। এঘটনায় ভুক্তভোগী আব্দুল হাকিম গত ২০/১০/২০২১ ইং লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের করার কয়েকদিন কেটে গেলেও পুলিশ পারেনি সাইকেলটি উদ্ধার করতে। সনাক্ত করতে পারেনি চোরকে। বাইসাইকেল চুরির সিসিটিভি’র ফুটেজ দেখেও চোর সনাক্ত করতে না পারায় পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন অনেকেই। গত বৃহস্পতিবার লালমনিহাট মিশন মোড়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখায় উজ্জল ( ৪২) নামের একজন বাইসাইকেল রেখে কাজ সেরে আসার পড়ে সেটা আর খুঁজে পায়নি। এ বিষয়ে লালমনিরহাট মিশন মোড় অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক অতুল চন্দ্র রায় জানান, ঘটনাটি জেনেছি, সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। এছাড়াও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যাক্তিকে লালমনিরহাটের বিডিআর গেটের পার্শ্বে অচেতন করে তার রোজগারের একমাত্র ইজি বাইকটি ও পকেটে থাকা সারাদিনের রোজগারের টাকা নিয়ে গেছে ছিঁচকে চোর। আবু বক্কর সিদ্দিক পড়ে ছিলো অচেতন অবস্থায়। পড়ে স্হানীয় পথচারীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। এবিষয়ে সচেতন মহলের ধারণা উঠতি বয়সের ছেলেরা নেশার টাকা যোগান দিতে এসব চুরি-ছিনতাই করছে। প্রশাসন কঠোর হলে এসব ঘটনা ঘটতো না।
এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিষয়টি দেখতেছি। এতদিন দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, বাদী কোন এলাকার, বাদীকে থানায় পাঠিয়ে দেন। আব্দুল হাকিম আমাদের নতুন সময় পএিকার লালমনিরহাট এজেন্ট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net