ঢাকা   ০৫:৫৩:০৪ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

খুটাখালীতে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী পুর্ব নয়াপাড়া কাকাচল ক্রীড়া সংস্থার উদ্যোগে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৫ নভেম্বর (শুক্রবার) বিকেলে পুর্ব নয়াপাড়া কাকাচল ক্রীড়া সংস্থার মাঠে সম্পন্ন হয়েছে।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন খুটাখালী ইউপি’র নৌকা মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ শামশুল আলম।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ কামাল উদ্দীন, সাংবাদিক সেলিম উদ্দীন, ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিশান শাহরিয়ার ও রমজান আলী মোর্শেদ প্রমুখ।

এসময় ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ড নারী সদস্য প্রার্থী খালেদা বেগম,কোহিনুর আক্তার, পারভিন আক্তার, মোঃ কায়ছার, আয়োজক কমিটির মুহাম্মদ শাকিল, মুহাম্মদ রিয়াদ, রিদুয়ান, শাহজান ও রেফরি আকরামসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি উপস্থিত ছিলেন।

খেলায় কাকলি ক্রীড়া সংস্থা বনাম বন্ধু ক্লাব মুখোমুখী হয়। কাকলি ক্রীড়া সংস্থা ট্রাইব্রেকারে ৪-২ গোলে বন্ধু ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাপিয়ন ও রানাসআপ দলকে ট্রপি ও পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি