1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

মাগুরায় নানা আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩১১ বার

“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এই শ্লোগান নিয়ে ০৬ নভেম্বর শনিবার সকালে মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে শ্রীপুর উপজেলার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার শ্যামানন্দ কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা এ এস এম সাইফুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নূরোল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবিশিষ্ট রাজনীতিবিদ মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস।
শ্রীপুর উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-জোকা দারিদ্র বিমোচন সমিতির সভাপতি শিশির কুমার শিকদার, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক জাহিদুল ইসলাম জুয়েল টও শিক্ষক কর্মচারীর ক্রেডিট ইউনিটের সভাপতি মোঃ সাহেব আলী বিশ্বাস।
নবদিগন্ত গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ শফিকুজ্জামান রিপনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রুপালি খাতুন, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ সুমন মজুমদার, সাংবাদিক খান আবু হাসান লিটন, মহসিন মোল্লা, মোঃরেজা সিদ্দিকী ডিকনসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ২০জন সমবায়ীদের মধ্যে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net