1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে নাতনির সহযোগিতায় ভোট দিতে শতবর্ষী বৃদ্ধা জমিলা বেগম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

লালমনিরহাটে নাতনির সহযোগিতায় ভোট দিতে শতবর্ষী বৃদ্ধা জমিলা বেগম

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার

লালমনিরহাটে দ্বিতীয় ধাপের শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজ বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।
উক্ত নির্বাচনে নাতনি আমেনা বেগমের সহযোগিতায় মহিষখোচা ইউনিয়নের গোবধন গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী শতবর্ষী বৃদ্ধা জমিলা বেগম ভোট দিতে এসেছেন।
শতবর্ষী বৃদ্ধা সকাল সাড়ে ১১ টার দিকে গোবধন হায়দারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১ লাখ ৭৮ হাজার ২২০ জন ভোটার। এর মধ্যে ৮৯ হাজার ৬২৫ জন পুরুষ ও ৮৮ হাজার ৬২৫ জন নারী ভোটার রয়েছে। ভোট কেন্দ্র ৭১ টি।
উক্ত ৮টি ইউনিয়নে ৪৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মহিলা ভাইসচেয়ারম্যান ও ইউপি সদস্য শতাধিক প্রদ্বন্ডিতা করছেন।
এসব ভোটার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
নাতনির সহযোগিতায় ভোট দিতে আসা শতবর্ষী বৃদ্ধা সাংবাদিকদের জানান,মোরো আল্লায় শ্যায় বয়সে মোক ভোট দিবার সুযোগ দিছে। মুই মোর পছন্দের মানুষকে খুশি মনে ভোট দিম।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, সবার সার্বিক সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর কঠোর নজরদারীতে ভোট গ্রহন চলছে। এ রিপোর্ট লেখা পযন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net