1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারী উপজেলার ৮ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬টিতে নৌকা, বিদ্রোহী ১ এবং স্বতন্ত্রে ১ জন নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

আদিতমারী উপজেলার ৮ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬টিতে নৌকা, বিদ্রোহী ১ এবং স্বতন্ত্রে ১ জন নির্বাচিত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার ,লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৫৯ বার

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে উৎসবমুখর পরিবেশ এবং সুষ্ঠভাবে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ইউনিয়ন পরিষদে নৌকা, একটিতে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী এবং আর একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ নভেম্বর রাত ৯ টার দিকে
বেসরকারী ভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিবাচন অফিস।
কমলাবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ ওমর চিশতী (নৌকা) , ভাদাই ইউপিতে কৃষ্ণ কান্ত রায় বিদু (নৌকা), মহিষখোচা ইউপিতে মোসাদ্দেক চৌধুরী (নৌকা), দুর্গাপুর ইউপিতে আসাদুজ্জামান নান্নু (নৌকা), সাপ্টিবাড়ি ইউপিতে আব্দুর সোহরাব (নৌকা), ভেলাবাড়ি ইউপিতে মোহাম্মদ আলী (নৌকা), সারপুকুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একেএম হুমায়ুন কবি (মোটরসাইকেল), পলাশী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আলাউল ইসলাম ফাতেমী পাভেল (ঘোড়া) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহনচলাকালীন কোন প্রকার অপ্রতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারের উপস্থিতি ছিল শতকরা ৮৫% এবং এ উপজেলায় ১ লক্ষ ৭৮ হাজার ২২০ জন ভোটার ছিল। কেন্দ্র ছিল ৭১ টি এবং চেয়ারম্যান প্রাথী ছিল মোট ৪৫ জন। মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্য ছিল শতাধিক। উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুস্হভাবে ভোট গ্রহন হওয়ায় ভোটাররা ছিল আনন্দে। এদিকে জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও পুলিশ সুপার আবিদা সুলতানা প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী কে কঠোর অবস্হানে থেকে ভোট কেন্দ্র পরিচালনার নিদর্শনা প্রদান করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net