ঢাকা   ১১:৫৪:১৯ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিবে ৮,৫০০ পরীক্ষার্থী

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামীকাল ১৩ নভেম্বর (শনিবার), ২০২১ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সহযোগিতায় ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯০১টি আসন, কুয়েটের ১০৬৫টি আসন এবং রুয়েটের ১২৩৫টি সর্বমোট ৩২০১টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরমধ্যে `ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মোট ২২ হাজার ৬১০ জন এবং `খ’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মোট ৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৭ হাজার ৪৫৫ জন এবং ‘খ’ বিভাগে ১ হাজার ৪৫ জন মোট ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী করবেন। প্রসঙ্গত, MCQ পদ্ধতিতে ‘ক’ বিভাগের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত এবং ‘খ’ বিভাগের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে বেলা ০১.৪৫ ঘটিকা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে। এছাড়া কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৬ হাজার ৯৬৩ জন এবং ‘খ’ বিভাগে ৯৮৪ জন মোট ৭ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী এবং রুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ১৯২ জন এবং ‘খ’ বিভাগে ১ হাজার ৮ জন মোট ৯ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি