1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিরাপদ সড়কের দাবিতে শ্রীপুরে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে

নিরাপদ সড়কের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বার

“পথ চলতে এসেছি-মরতে নয়”- এই স্লোগানে নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের জনতার মোড়ে মানববন্ধন হয়েছে।

শনিবার(১৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বরমী সোসাইটি নামের একটি সংগঠন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,
গত এক সপ্তাহে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে ৮জন মানুষ প্রাণ হারিয়েছে। তাই, চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানো, দিনের বেলায় ড্রামট্রাক চালানো বন্ধ, অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা ড্রাইভারি না করা, মোবাইল ফোন ব্যবহার না করার জন্য অনুরোধ জানান।

বরমী সোসাইটি ইউথ ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম ভূঁইয়া ছাড়াও ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মুসলেম উদ্দিন মাস্টার, হারুন রশীদ ফরাজি,শামিম শেখ, বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

বরমী সোসাইটি ইউথ ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, মাওননা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি এলাকা পর্যন্ত সড়ক যেন মৃত্যুর ফাঁদ। শুধুমাত্র বরমী থেকে সাতখামাইর চেরাগ আলী মাজারের সামনেই গত এক সপ্তাহে অটোরিকশা উল্টে, ড্রাম ট্রাকের চাপায় কিংবা মুখোমুখি সংঘর্ষে ৮জনের মৃত্যু হচ্ছে। তাই সড়ক নিরাপত্তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net