1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদা না দেয়ায় আ.লীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত করলো শ্রমিকলীগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

চাঁদা না দেয়ায় আ.লীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত করলো শ্রমিকলীগ

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩১৯ বার

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় প্রভাতী পরিবহনের লাইনম্যানকে চাঁদা দিতে অস্বীকার করলে আ.লীগ নেতা ও তাঁর ছেলেকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত করেছে শ্রমিকলীগ সমর্থকরা।
গতকাল শনিবার সন্ধানর দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার কিতাব আলী প্লাজার সামনে ওই ঘটনা ঘটে।
গুরুতর আহত আ.লীগ নেতা মো. কামাল হোসেন (৪৫) উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মো. হাছেন আলীর ছেলে। তিনি বরমী ইউনিয়ন আওয়ামীলীগের ৬নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। অপর আহত ফরহাদ মিয়া (২৬)। স্থানীয়র
গুরুতর রক্তাক্ত দু’জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
গুরুতর রক্তাক্ত আ.লীগ নেতার ছেলে ফরহাদ মিয়া বলেন, ঢাকা থেকে তাঁর নিজস্ব প্রভাতী পরিবহনের একটি গাড়ি মাওনা চৌরাস্তা পৌঁছা মাত্র লাইনম্যান বাবু চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সে তাঁর বাবাকে খবর দেয়। পরবর্তীতে আ.লীগ নেতা মো. কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই শ্রমিকলীগ নেতার নেতৃত্বে লাঠি দিয়ে বাবা ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাঁর পর স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লোবনা বলেন, আঘাতের ধরণ দেখে মারাত্মক মনে হচ্ছে। তবে পরিক্ষা নিরিক্ষার পর বিস্তারিত বলা যাবে।
শ্রমিকলীগ নেতা মজিবর রহমান বলেন, বাবু নামের আমার কোন লাইনম্যান নেই। মারামারি খবর শুনেছি। কে কাকে মেরেছে এবিষয়ে কোন কিছু জানতে পারিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, এবিষয়টি আমার জানা নেই। বাবু নামে কোন লাইনম্যানকে আমি চিনি না। চাঁদাবাজির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net