1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে পিকআপের ধাক্কায় নিহত- ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে পিকআপের ধাক্কায় নিহত- ১

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৪৮ বার

গাজীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) আরিফ হোসেন (১৮) নিহত হয়েছে।
নিহত গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

রোববার (১৪ নভেম্বর) ভোর আনুমাণিক ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অপর এক পিপআপ চালক আল আমীন জানান, রাস্কায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন হতে একটি পিকআপ ধাক্কা দিলেপিকআপের হেলপার আরিফ ভেতরেই আটকা পড়ে মারা যায। পরে পিকআপের কিছু অংশ কেটে ভেতর থেকে নিহত আরিফের মরদেহ বের করা হয়।

গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওজায়ের আল মাহমুদ আদনান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী দ্রুত গতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে।
এতে পিকআপের সামনের অংশ দুমরে মোচড়ে গেলে চালকের সহকারী (হেলপার) ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net