1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিুবর রহমান, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির শাহ্ নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিুবর রহমান, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির শাহ্ নির্বাচিত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৬০ বার

নরসিংদী প্রেসক্লাব এর কার্যনির্বাহী পরিষদ-এ নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সোমবার আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে এ নতুন কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি পদে মো: হাবিুবর রহমান এবং সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির শাহ্ নির্বাচিত হয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আসুদল হক পলাশ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এ এইচ ভূইয়া সজল, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ সাহা, মোঃ শাহীন মিয়া ও আব্দুল হান্নান ভূইয়া। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ টি এম মোস্তফা বাবর।
ব্যাপক উৎসব মুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হয় ভোট গ্রহণ এবং শেষ হয় দুপুর ২ টায়। মোট ৫৩ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয় ৫২ জন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোর্শেদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এবং নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net