1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান হলেন আল্লামা ইয়াহইয়া - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান হলেন আল্লামা ইয়াহইয়া

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৯০ বার

নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া।

আজ রবিবার (২১ শে নভেম্বর) বিকেলে হাটহাজারীস্থ বোর্ডের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

সদ্যমৃত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর মৃত্যুতে তাঁর শূন্য পদে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়াকে চেয়ারম্যান নিযুক্ত করা হলো। এছাড়াও মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়েজীকে সহ সভাপতি ও প্রধান অডিটর এবং ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসানকে সহ সভাপতি মনোনীত করা হয়।

বৈঠকের শুরুতে মরহুম চেয়ারম্যানদ্বয় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

মিটিংয়ে এসময় উপস্থিত ছিলেন- বোর্ডের মহাসচিব মুফতি জসিম উদ্দিন, আল্লামা উসমান ফয়েজী, মুফতী মোহাম্মদ আলী কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জমির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য : আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. গত ১৯ আগস্ট এর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। এর আগে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. আমৃত্যু চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net