1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রেজিষ্ট্রেশনবিহীন বেপরোয়া যানবাহন চলায় ৬৭৯ টি মামলা জরিমানা আদায় ২২ লক্ষ ৪ হাজার টাকা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ 

রেজিষ্ট্রেশনবিহীন বেপরোয়া যানবাহন চলায় ৬৭৯ টি মামলা জরিমানা আদায় ২২ লক্ষ ৪ হাজার টাকা

লালমনিরহাটে সাঁড়াশি অভিযান

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার

লালমনিরহাটে ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন চলায় ৬৭৯টি মামলা ও ২২ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। লালমনিরহাট ট্রাফিক পুলিশের টিআই রফিক জানান, লালমনিরহাটে রেজিষ্ট্রেশনবিহীন মোটরযান, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটর সাইকেলের চলাচল রোধে লালমনিরহাট পুলিশের সাঁড়াশি অভিযানে গত ০১/১১/২০২১ইং থেকে ২২/১১/২০২১ইং তারিখ পর্যন্ত রেজিষ্ট্রেশনবিহীন বিভিন্ন শ্রেণীর যানবাহন জব্দ করে ৬৭৯টি মামলা দিয়েছেন পুলিশ। অপরদিকে আটককৃত যানবাহন থেকে এ পর্যন্ত ২২ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেপরোয়া মোটরযান চালানো রোধ এবং রেজিষ্ট্রেশনসহ হেলমেট পরিধান বাধ্যতামূলক করতে এ অভিযানে নামে পুলিশ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা সমন্বিত রাখতে চলতি মাসে এ অভিযান অব্যহত রয়েছে। অভিযানে প্রতিদিন ৩০-৫০টি রেজিষ্ট্রেশনবিহীন মোটরযান আটক করা যাচ্ছে। নিয়মমাফিক এসব অবৈধ যানের চালকদের বিরুদ্ধে যানবাহন আইন অনুযায়ী মামলা দিয়ে গাড়ি থানায় জব্দ করা হচ্ছে। গাড়ি পাওয়ার ক্ষেত্রে রেজিষ্ট্রেশনের টাকা ব্যাংকে জমা দেয়ার পর মোটরযান ফেরত দেওয়া হচ্ছে। লালমনিরহাটের ট্রাফিক বিভাগের টিআই রফিক এসব তথ্য নিশ্চিত করে বলেন, আশংকাজনক হারে লালমনিরহাটে রেজিষ্ট্রেশনবিহীন মোটর সাইকেলের সংখ্যা বেড়েছে। বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী সমর্থকের একাধিক আরোহী নিয়ে শহরে চলাচল করছেন। এদের প্রতিহত করতে ট্রাফিকসহ পুলিশকে নানা তদবির এবং প্রতিবন্ধকতারও সম্মুখীন হতে হচ্ছে। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সড়ক নিরাপদসহ সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। এসব ক্ষেত্রে সকল শ্রেণীর পেশার মানুষকে পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net