1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীতে যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীতে যুবক নিহত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩১৮ বার

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুহাম্মদ শাহরিয়ার (২৪) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত যুবক বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি সরলিয়াঘোনা ২ নম্বর ওয়ার্ড এলাকার শাহ্ নেওয়াজের ছেলে।

গত শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহর দোকানের পশ্চিমে এ ঘটনাটি ঘটেছে।

নিহত শাহরিয়ারের ফুফাতো ভাই মিনহাজ উদ্দিন জানান, গত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ছনুয়া আব্দুল্লাহর দোকানের পশ্চিম পাশে তার বাবার মাটি কাঁটার স্কেভেটরটি ড্রাইভার দিয়ে সরানোর সময় ওই স্কেভেটরে উঠেছিল শাহরিয়ার নামের যুবকটি। স্কেভেটর সরাতে গিয়ে উপরে বয়ে যাওয়া ৩৩ হাজার কেবি ভোল্টের বিদ্যুতের প্রধান লাইনের তার রাতের অন্ধকারে অগোচরে গাড়িতে লেগে যায়। মুহূর্তেই বিদ্যুতের শর্টসার্কিটে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পড়ে যায় শাহরিয়ার।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে শাহরিয়ার কে উদ্ধার করে চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ারের পিতা শাহ্ নেওয়াজ বাঁশখালী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বিরোদ্ধে অভিযোগ তুলে বলেন, মাটি থেকে (বিদ্যুতের খুঁটির গোড়া) মাত্র ১০ ফুট উপরে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার কেবি ভোল্টের প্রধান লাইনটি টানা হয়েছে। এতো নীচুতে বিদ্যুতের লাইন টানার কারণে এ ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে জানতে চেয়ে বাঁশখালী পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ জসিম উদ্দিনকে বার বার ফোন করেও পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net