ঢাকা   ১০:৫৪:৪৪ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

জাতির পিতার সমাধিতে ভিক্টোরিয়া কলেজ শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খানসহ শিক্ষকরা। সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কলেজের উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ মো. গুলজার হাসানসহ পরিষদের পরিষদের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।

শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, বিজয়ের মাস উপলক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার তাড়না অনুভব করি। যার অসামান্য ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি, ডিসেম্বরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে গৌরববোধ করছি।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ঘাতকদের নিষ্ঠুরতার শিকার হয়ে তিনি শহীদ হন। আমরা তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও শ্রদ্ধা নিবেদন করে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি