1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো মাগুরা মুক্ত দিবস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো মাগুরা মুক্ত দিবস

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৬০ বার

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ০৭ ডিসেম্বর মঙ্গলবার পালিত হলো মাগুরা মুক্তদিবস ।
১৯৭১ সালের এই দিনে মাগুরা পাকহানাদার মুক্ত হয়।
এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামসহ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ব শাসিত দপ্তর ও বেসরকারি সকলভবনে আলোকসজ্জাকরণ, সকালে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের পতাকা উত্তোলন করা হয়।
পরে আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, মাগুরা জেলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণসম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ আরো অনেকে। বিকেলে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ‘মাগুরা জেলা শত্রুমুক্ত হওয়ার প্রেক্ষাপট ও বীরমুক্তিযোদ্ধাদের ভূমিকা’-শীর্ষক আলোচনা সভায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।
পরে অনুষ্ঠিত হয় দেশ-বিদেশের শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net