1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ফেরিচলাচল দুর্ভোগ, ঘাটে যানজট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ফেরিচলাচল দুর্ভোগ, ঘাটে যানজট

বিশেষ প্রতিনিধি। রাজবাড়ী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছিলো কর্তৃপক্ষ। রাত ১২ টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি বব্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক শিহাবউদ্দিন। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ১০ ঘন্টা পর সকাল ১০ টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এ সময় তিনি বলেন, রাতে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ৮ঘন্টা পর সকাল ১০ থেকে আবারো ফেরি চলাচল শুরু হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। আজ বৃ্হস্পতিবার (২৩ডিসেম্বর) সকাল থেকে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৬ কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। এছাড়া, জিরো পয়েন্ট থেকে বাইপাস সড়কের আড়াই কিলোমিটার অংশ জুড়ে রয়েছে ব্যক্তিগত গাড়ির সারি এবং দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দের মোড়ে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে রয়েছে প্রায় ২ কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সারি।

এদিকে দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

তিনি আরো জানান, এই মূহুর্তে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net