1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্তানদের কোরআনের হাফেজ ও আলেম হিসেবে গড়ে তুলতে পারলে দুনিয়া ও আখেরাতে মুক্তি মিলবে- মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান!! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

সন্তানদের কোরআনের হাফেজ ও আলেম হিসেবে গড়ে তুলতে পারলে দুনিয়া ও আখেরাতে মুক্তি মিলবে—- মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান!!

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৭ বার

শুক্রবার ( ২৪ ডিসেম্বর) শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নে জিওসী হাফিজিয়া ও কওমী মাদরাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে অত্র মাদরাসার সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার নন্দিত ও জনপ্রিয় মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান। তিনি বলেন, জিওসী গ্রামে প্রতিষ্ঠিত হাফিজিয়া ও কওমী মাদরাসা এ এলাকা তথা শ্রীপুরবাসীর জন্য আল্লাহর এক নিয়ামত।

একে ধরে রাখতে হবে, করতে হবে রক্ষনাবেক্ষন, পাশাপাশি সাহায্য – সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আমাদের সবচাইতে মেধাবী ছেলেটিকে এ প্রতিষ্ঠানে দিয়ে কোরআনের হাফেজ এবং ইসলামী শিক্ষার মাধ্যমে মাওলানা হিসেবে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কওমী শিক্ষাকে স্নাতক্তোরের ডিগ্রী মান দিয়েছেন। বিসিএস ক্যাডার, ডাক্তার, ইন্জিনিয়ারসহ যে কোন পেশা অর্জন করতে আর বাধা নেই। তিনি আরো বলেন, আমাদের সন্তানকে ইসলামী শিক্ষায় কোরআনের হাফেজ এবং মাওলানা হিসেবে গড়ে তুলতে পারলে দুনিয়া ও আখেরাতেরও মুক্তি মিলবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হুমায়ন কবির হিমু যুগ্ন আহবায়ক, উপজেলা আওয়ামীলীগ, নূরে আলম মোল্লা, সাধারন সম্পাদক, পৌর আওয়ামীলীগ।
তাফসীর মাহফিলে কোরআর ও হাদিসের আলোকে বয়ান রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা মোঃ জাকারিয়া, হযরত মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ। মাহফিল পরিচালনা করেন জিওসী হাফিজিয়া ও কওমী মাদরাসা সহ- সভাপতি মাওলানা মোঃ আবুল হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net