ঢাকা   ১০:৫১:৫৯ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

নোয়াখালীর এক যুবক সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫১৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ অনন্ত নোয়াখালী প্রতিনিধিঃ
সৌদিআরবের জেদ্দা থেকে হাইল শহরে যাওয়ার সময় আল- হায়াত নামক জায়গায় গাড়িবাহী লরীর সাথে মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল নোমান(৩০) নামে এক যুবক নিহত হয়।
শনিবার দিবাগত রাতে তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে বালু ঝড়ের কবলে পড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর হাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মৌলভি ইউনুস সাহেবের বাড়ীর মো. শেখ ফরিদের পুত্র।
নিহতের ছোট ভাই আমান জানান, নিহত নোমান দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানীর সেলসম্যান হিসাবে কর্মতর ছিলেন। সৌদিআরবের জেদ্দা থেকে হাইল শহরে যাওয়ার সময় আল- হায়াত নামক জায়গায় গাড়িবাহী লরীর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নোমান নিহত হয় এবং গাড়ীর ড্রাইভার নুর নবী গুরুতর আহত হন। আহত অবস্থায় নুর নবীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর খবরে নিজ এলাকা সহ সর্বত্র চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি