1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বিদ্যুৎ পৃষ্ঠে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে!! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

শ্রীপুরে বিদ্যুৎ পৃষ্ঠে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে!!

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৫২ বার

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এ কে মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন আজাদ কমপ্লেক্স নামে একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলার দেওয়ালে রঙের কাজ করার সময় দেওয়াল ঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত মোঃ দুলাল মিয়া (৪০) শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

নিহত দুলালের বোন জানান, বেশ কয়েকদিন ধরে মাওনা চৌরাস্তায় তার ভাই রংয়ের কাজ করছিল। বেলা ১১ টার দিকে তার ভাইয়ের বিদ্যুৎপৃষ্টে খবর পান। স্থানীয় লোকজন জানিয়েছেন, আজাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দেওয়ালে রং করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন দুলাল। বিদ্যুৎস্পর্শে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বেশ কিছুক্ষণ মরদেহ দেওয়ালে সাঁটানো মইয়ের পাটাতনে ঝুলেছিল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ নামিয়ে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। বৈদ্যুতিক স্পর্শে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এ বিষয়ে ভবন মালিকের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবে বলে পুলিশ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net