1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ইয়াবাসহ ০২ জন মহিলা মাদক কারবারি গ্রেফতার। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ইয়াবাসহ ০২ জন মহিলা মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩৬৮ বার

উখিয়ার বালুখালী বাজার এলাকা হতে র‍্যাব-১৫ এর অভিযানে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মহিলা মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।

অদ্য ০১/০১/২০২২ইং, তারিখ আনুমানিক ১২.০৫ ঘটিকায় র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নস্থ ময়নারঘােনা ক্যাম্প-১১ সিআইসি অফিস এর পার্শ্বে গােপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে, অভিযান চলাকালে উক্ত স্থানে দুইজন মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখা যায়।

উক্ত স্হানে অবস্থানের কারন জিজ্ঞাসা করলে তাদের কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা প্রকাশ পায়, তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে
উক্ত দুইজন মহিলাকে শালীনতার সাথে মহিলা স্বাক্ষী দ্বারা তল্লাশী করে তাদের সাথে থাকা ব্যাগ হতে সর্বমােট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে নাম জানা যায়, ১। খতিজা বেগম (৫০), স্বামী- মৃত সৈয়দ হােসেন, পিতা- মৃত জাফর, মাতা-মৃত সম মেহেরাজ, সাং- ব্লক-এ ২, ক্যাম্প-২২, উনচিপ্রাং, ইউপি- হােয়াইক্যাং,থানা-টেকনাফ; ২। ফাতেমা আক্তার (২৭), স্বামী-আলী আহম্মদ, পিতা- মৃত জাফর, মাতা-মৃত সম মেহেরাজ, সাং- ব্লক-এ ৫, ক্যাম্প-১৬, সফিউল্লাকাটা, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, উভয় জেলা- কক্সবাজার।

গ্রেফতারকৃত বর্ণিত মহিলাদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net