1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে মৎস্য খামারে ডাকাতি, মালামাল লুট, আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা 

খুটাখালীতে মৎস্য খামারে ডাকাতি, মালামাল লুট, আহত-২

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৪১৩ বার

চকরিয়া উপজেলার খুটাখালীতে মৎস্য খামারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল মৎস্য খামারের কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মী করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় দুই ঘের কর্মচারী দিলদার ও মনুর আলমকে ব্যাপক মারধর করা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (৫ জানুয়ারী) রাত আনুমানিক পৌনে ১টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়িস্থ জাফর আহমদের চিংড়ি খামারে ডাকাতির এ ঘটনা ঘটে।

স্থানীয় ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, ওই সময়ে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী জাফর আহমদের মালিকানাধীন ফুলছড়িস্থ চিংড়ি খামারে ৮/১০ জন স্বশস্ত্র ডাকাতদল হানা দেয়।

এ সময় তারা ঘেরের কর্মচারী দিলদার আহমদকে (৭০) পলবোট এলাকায় রশি দিয়ে বেঁধে খামারে নিয়ে অপর কর্মচারী মনুর আলমকে (৩০) জিম্মি করে ৫টি ছাগল, মোবাইল, চাল, দা, গাছের নারিকেল ও ২টি মাছ ধরার জাল লুট করে নিয়ে যায়।

মৎস্য খামারের আশপাশে জনবসতি না থাকার সুযোগে ডাকাতদল বীরদর্পে ডাকাতি করে সটকে পড়ে। ওই ডাকাতদল যাওয়ার সময় কাউকে না জানার জন্য এবং জানালে জানে মেরে ফেলার হুমকি দিয়ে যান।

মৎস্য খামারের কর্মচারী আহত দিলদার-মনুর আলম জানান, ডাকাতদের মধ্যে একজনকে চিহ্নিত করতে পেরেছি। বিষয়টি কাউকে বলাবলি করলে জানে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করে।

চিংড়ি খামারের মালিক এম জাফর আহমদ জানান, স্থানীয় ডাকাতদের যোগসাজশে মুলত চিহ্নিত ডাকাতরা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়ার জন্য আমি থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।

চকরিয়া থানার ওসি ওসমান গনি জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net