1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়কে প্রাণ গেছে চাচা ভাতিজার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সাতকানিয়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়কে প্রাণ গেছে চাচা ভাতিজার

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৪১৯ বার

লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুল যাওয়ার পথে চাচা ইমরান (২৫) ও ভাতিজা আব্দুল্লাহ্ বিন নাঈম (৬) এর প্রাণ ঝড়ে গেছে সড়ক দূর্ঘটনায়।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশু নাঈম চাচার সঙ্গে মোটর সাইকেল যোগে বাড়ী থেকে স্কুলে যাচ্ছিল। হাতীবান্ধা আরডিআরএস অফিস সংলগ্ন এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে অপর দিক থেকে ছেড়ে আসা ট্রাক সজরে থাক্কা দিলে ঘটনাস্থলে শিশু শিক্ষার্থী নাঈম মারা যায়। চাচা ইমরানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার বেগতিক দেখে ইমরানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসারত অবস্থায় দুপুরে সেখানে ইমরান মারা যায়। এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু নাঈম বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী গ্রামের বাসিন্দা ও হাতীবান্ধা সাব রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ফারুক হোসেনের পুত্র বলে জানা গেছে। সে স্থানীয় ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী। পুলিশ ট্রাকের চালক বাবুকে আটক করেছে।

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। উল্লেখ যে, দীর্ঘ দিন থেকে মহাসড়কের ২ ধারে অবৈধ দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করায় রাস্তা ক্রসিং জটিলতায় ওই উপজেলায় সড়ক দূঘটনা প্রায় ঘটছে বলে স্হানীয়দের অভিযোগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net