1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন ৬ জনসহ করোনায় আক্রান্ত ৩৩, মারা গেছেন আরও একজন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

নতুন ৬ জনসহ করোনায় আক্রান্ত ৩৩, মারা গেছেন আরও একজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৯৫ বার

বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এই রোগে ভাইরাসে আক্রান্ত নতুন ছয় জনকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩-এ।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হটলাইনে ১৭১৬টি কল এসেছে, সবগুলোই কোভিড-১৯ সংক্রান্ত। এছাড়া ১২ জন সশরীরে এসে যোগাযোগ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ছয় জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

আইডিসিআর পরিচালক বলেন, নতুন রোগীদের মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী। এর মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে, দু’জনের ৩০ থেকে ৪০-এর মধ্যে, একজনের ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। বাকি দু’জনের একজন ষাটোর্ধ্ব, একজন সত্তরোর্ধ্ব। ছয় জনের মধ্যে দুই জন এসেছেন দেশের বাইরে থেকে— একজন ভারত ও অন্যজন বাহরাইন থেকে। ছয় জনের মধ্যে কো-মর্বিডিটি আছে দু’জনের।

ডা. ফ্লোরা আরও জানান, এখন পর্যন্ত মোট ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর বাইরে এখন ৫১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আর কোয়ারেনটাইনে রাখা হয়েছে আরও ৪৬ জনকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net